সাংবাদিকের সঙ্গে মেসির গোল উদ্যাপন

সাংবাদিকের সঙ্গে মেসির গোল উদ্যাপন
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে তখন টান টান উত্তেজনা। যোগ করা সময়ের খেলা চলছিল। ১-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা একটি আক্রমণ নিয়ে এগিয়ে যায় অস্ট্রিয়ার রক্ষণে। যথারীতি আক্রমণের মূল রচয়িতা লিওনেল মেসি। ফিরতি বলে দারুণ এক শটে অস্ট্রিয়ার জালে বল জড়ান আর্জেন্টিনার অধিনায়ক।
গোল দিয়েই মেসি দিলেন ভোঁ–দৌড়, তার পিছু পিছু ছুটছিলেন সতীর্থরা। কিন্তু মেসি সেদিকে তাকালেন না। ছুটে গেলেন অস্ট্রিয়ার গোলপোস্টের পেছনে। সেখানে এক আর্জেন্টাইন সাংবাদিক গোল উদ্যাপন করছিলেন চিৎকার করে। মেসি সেদিকে ছুটে গিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসির সেই সাংবাদিক হোয়াকিন ব্রুনোর সঙ্গে হাই ফাইভ করলেন। দৃশ্যটি সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিংবদন্তির সঙ্গে গোল উদ্যাপন করতে পেরে আবেগে ভাসছেন ব্রুনো। বিরল এই অভিজ্ঞতার কথা ব্রুনো লিখেছেন টিওয়াইসি স্পোর্টসে। তার লেখার শুরুটা এ রকম, ‘স্নায়ুচাপ তখনো কাটেনি। ভেতরে-ভেতরে আবেগের ঢেউ চলছিল। গোল হতেই পাগলের মতো চিৎকার করে উঠি, যেন আমি কোনো সাংবাদিক নই, আর্জেন্টিনারই একজন সমর্থক।’
এরপরই ঘটে চমকপ্রদ সেই ঘটনা। মেসি ছুটে যান ব্রুনোর দিকে। সেই মুহূর্তের কথা ব্রুনো লিখেছেন এভাবে, ‘দেখি, লিও আমার দিকে এগিয়ে আসছে। আমি তখনো চিৎকার করছি আর সে আমার দিকে তাকিয়ে আছে। কাছে এসে আমার সঙ্গে হাত মিলিয়ে উদ্যাপন করল।’
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় ব্রুনো বলেছেন, ‘এখনো কাঁপছি, পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। লিও এসে এখানে দ্বিতীয় গোল উদ্যাপন করল, আমাকে চিৎকার করতে দেখে হাত মেলাল। বিশ্বাস করতে পারছি না। এটা আমার সাংবাদিক জীবনের সেরা দিনগুলোর একটি।’
কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুনো আরও লেখেন, ‘একজন আর্জেন্টাইন ফুটবলপ্রেমী, একজন মেসি–ভক্তের জন্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্ত আর সেই ছবিটা আমি সারা জীবন মনে রাখব।’

ছয় থেকে ছাব্বিশ, যেভাবে মেসির ১৮ গোল