রোনালদোর ৭ নম্বর জার্সি পেলেন যে খেলোয়াড়

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছাড়ার একদিন পরই উয়েফা প্রকাশ করেছে পর্তুগালের নতুন স্কোয়াড তালিকা। সেখানে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের জন্য রাফায়েল লেয়াওকে দেওয়া হয়েছে ৭ নম্বর জার্সি। ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক পোস্টে রোমানো লেখেন, ‘পর্তুগালের জন্য আজ রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সিটি পরবেন রাফায়েল লেয়াও।’
তিনি আরও লেখেন, ‘পর্তুগাল দল নিশ্চিত করেছে যে, রোনালদো চলে যাওয়ার কারণে আগামী দুই ম্যাচে লেয়াও ৭ নম্বর জার্সিটি গায়ে জড়াবেন।’
রোনালদোর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে কোচের সঙ্গে তার সম্পর্কের অবনতির বিষয়টি সামনে এসেছে। তার বেঞ্চে বসে থাকার বিষয়টি নিয়েও তৈরি হয়েছিল অস্বস্তি।
জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সিদ্ধান্তের কারণ পরে জানাবেন বলে জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক।

পর্তুগাল ক্যাম্প ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞা ঝুঁকিতে রোনালদো