২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে টানা জয়ে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (শনিবার) পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছর পর সাফের ফাইনালে খেলবে বাংলাদেশ।
সর্বশেষ ২০০৫ সাফ আসরে ফাইনালে খেলেছিল লাল-সবুজের দল। সেবার ভারতের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। আজ জাতীয় স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ।
২৩ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া বাংলাদেশ ফুটবল দল।
ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে হারায় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন।
ঘরের মাঠে খেলার সুবিধা পাবে বাংলাদেশ দল। সমর্থকদের বিপুল সমর্থন নিয়ে হামজা ও তার সতীর্থরা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন। জয় পেলে আঞ্চলিক ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দীর্ঘ অপেক্ষা অবসানের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।
সেমিফাইনালে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে লড়াই করে হেরেছিল তারা। তবে শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা