চেলসিতে আর্জেন্টাইন প্রতিভা বার্কো

চেলসিতে আর্জেন্টাইন প্রতিভা বার্কো
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বর্তমান প্রজন্মের প্রতিভাবান তরুণ ফুটবলারদের একজন ভ্যালেন্তিন বার্কো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি দলে ভিড়িয়েছে বার্কোকে। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে ২২ বছর বয়সী এই ফুটবলারকে সাত বছরের চুক্তিতে দলে নিয়েছে ব্লুজরা।
২০২৬ বিশ্বকাপে এই মিডফিল্ডার বার্কোর ওপর খুব একটা ভরসা করেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাকে ম্যাচ টাইম না দেওয়ায় সমালোচনাও হয়। তবে বার্কোর প্রতিভা যে ফুটবল বিশ্বের নজরে পড়েছে, তার প্রমাণ এই ফুটবলারের চেলসিতে যোগ দেওয়া।
চেলসি বিবৃতিতে জানায়, ‘বহুমুখী এই মিডফিল্ডার ২০৩৩ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন এবং প্রাক-মৌসুমের শেষের দিকে কোচ জাবি আলোন্সো ও তার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।’ বার্কোর ট্রান্সফার ফি বা বেতন নিয়ে কিছু জানায়নি ইংলিশ ক্লাবটি।
মাঝমাঠের নানা জায়গায় খেলতে পারেন বার্কো, দক্ষতা দেখিয়েছেন উইঙ্গার হিসেবেও। এমনকি প্রয়োজনে খেলতে পারেন ফুল ব্যাক হিসেবে।
বার্কোর পেশাদার ফুটবলে অভিষেক ২০২১ সালে। ২০২৪ সালে ব্রাইটন থেকে ধারে স্ট্রাসবুর্গে যোগ দেন। ফরাসি ক্লাবটির হয়ে দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচ খেলেছেন তিনি। এখন চেলসিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন বার্কো সেটিই দেখার।

সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করলো বিসিবি