উইসার জোড়া গোলে উজবেকিস্তানকে হারিয়ে নকআউটে কঙ্গো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। ইওয়ান উইসার চমৎকার জোড়া গোলে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। এ জয়ের ফলে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণও বেশ সহজ করে নিল তারা।
আটালান্টা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কঙ্গো। খেলার ১০ মিনিটে আকমাল মোহগোভয়ের নিখুঁত পাস থেকে বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের জোরালো শটে উজবেকিস্তানকে এগিয়ে নেন এলদর শোমুরোদভ। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া কঙ্গো ১৭ মিনিটে নাথানিয়েল এমবুকুর কল্যাণে বল জালে জড়ালেও ভিএআর পরীক্ষার পর রেফারি সেটি বাতিল করে দেন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে এশিয়ার দলটি।
তবে দ্বিতীয়য়ার্ধে চেনা ছন্দে ফেরে কঙ্গো। ৬৬ মিনিটে বক্সের ভেতর কঙ্গোর খেলোয়াড়কে আবদুকদির খুসানভ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটে স্পট কিক থেকে ডান পায়ের নিখুঁত শটে কঙ্গোকে ১-১ সমতায় ফেরান ইওয়ান উইসা। সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় কঙ্গো। ম্যাচের ৭৭ মিনিটে এক গতিময় কাউন্টার অ্যাটাক থেকে খুব কাছ থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ফিস্তন মায়েলে।
ম্যাচের শেষ দিকে উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন প্রথম গোলের নায়ক উইসা। মেশাক এলিয়ার পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের চমৎকার এক দূরপাল্লার শটে দলের তৃতীয় এবং নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি। উইসার এই নান্দনিক গোলেই ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কঙ্গো।

উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো কঙ্গো