শিরোনাম

উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো কঙ্গো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো কঙ্গো
কঙ্গোর বিপক্ষে ম্যাচে গোল করার পর উজবেকিস্তানের খেলোয়াড়দের উদযাপন

পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ মেলানোর গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে কঙ্গো। আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে কঙ্গো এগিয়ে থাকলেও গোল আদায় করে উল্টো লিড নিয়েছে নকআউটের ক্ষীণ আশায় থাকা উজবেকিস্তান।

ম্যাচের মাত্র ১০ মিনিটেই ডেডলক ভাঙেন উজবেক ফরোয়ার্ড এলদর শোমুরোদভ। আকমাল মোহগোভয়ের একটি দারুণ পাস থেকে বক্সের বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে বল জালের ওপরের ডান কোণে পাঠান তিনি। এই দুর্দান্ত গোলে শুরুতেই এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা।

পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে কঙ্গো। ম্যাচের ১৭ মিনিটে নাথানিয়েল এমবুকু বল জালে জড়িয়ে কঙ্গো শিবিরে উদযাপনের উপলক্ষ এনে দিলেও তা স্থায়ী হয়নি। ভিএআর পর্যালোচনার পর রেফারি গোলটি বাতিল ঘোষণা করলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় আফ্রিকার দলটির। ম্যাচের অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেও গোল হজম করা কঙ্গোর জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এখন দেখার বিষয়, ম্যাচের বাকি অংশে কৌশল বদলে দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়াতে পারে কি না।

/এমএকে/