‘ব্রাজিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ শক্তি’

‘ব্রাজিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ শক্তি’
সিটিজেন স্পোর্টস ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে সবশেষ ফিফা উইন্ডো চলছে এ সপ্তাহে। ২০২৬ বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যার একটিতে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে। গেল দুই বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের মুখোমুখি হবে সেলেসাওরা।
ফ্রান্স ম্যাচের আগে ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তিকে এমন এক প্রশ্নের মুখোমুখি হতে হলো যার অভ্যাস হয়ে গেছে এই কোচের। প্রশ্নটি হলো ২০২৬ বিশ্বকাপে নেইমার জুনিয়র খেলবেন কি না।
এদিকে ফ্রান্স দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না। এ ছাড়া এমবাপ্পে তার সাবেক কোচ আনচেলত্তি এবং ক্লাব সতীর্থ নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রেরও প্রশংসাও করেছেন।
ব্রাজিল-ফ্রান্স ম্যাচের আগে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’র মুখোমুখি হয়ে প্রতিপক্ষের প্রশংসা করেন এমবাপ্পে। পিএসজির সাবেক সতীর্থ নেইমারকে নিয়ে তিনি বলেন, ‘নেইমার এমন একজন ফুটবলার যে পার্থক্য গড়ে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। আমি তার সঙ্গে খেলেছি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখন দেখতে হবে সে কেমন আছে।’
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণভাগ সামলান এমবাপ্পে। সেখানকার ফর্ম ভিনি জাতীয় দলেও টেনে আনবেন বলে প্রত্যাশা করেন এমবাপ্পে। ‘ভিনিকে এখন জাতীয় দলের হয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে, কিন্তু নেইমার তো নেইমারই। সে অসাধারণ এক ফুটবলার। ফিফা বিশ্বকাপ হলো তারকাদের প্রতিযোগিতা। যেখানে সব তারকাই থাকবেন এবং আমার মতে নেইমার সর্বকালের সেরাদের একজন।’
এমবাপ্পে নেইমার ও আনচেলত্তি দুজনের পক্ষই নিয়েছেন। ‘নেইমারকে ছাড়া আমি বিশ্বকাপের কথা ভাবতেই পারি না। কিন্তু আমি শেষ পর্যন্ত আমার সাবেক কোচ কার্লো আনচেলত্তির বিরুদ্ধে যেতে পারি না। তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে আমার।’
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ ফ্রান্সের অধিনায়ক। ব্রাজিলের বিপক্ষে জয়ের চেয়ে নিজেদের মেলে ধরায় মনোযোগী এমবাপে, ‘পাঁচটি তারকা চিহ্ন রয়েছে যে দলের জার্সিতে, তাদের বিপক্ষে কখনোই ফেভারিট হতে পারেন না। এটা অসম্ভব। ব্রাজিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ শক্তি। আমাদের জন্য এটি ২০২৬ বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিতে ভালো একটি সুযোগ।’
আজ দিবাগত রাত ২টায় শুরু হবে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ।