ইনফান্তিনোর বিদায় চান সাবেক ফুটবলাররা

ইনফান্তিনোর বিদায় চান সাবেক ফুটবলাররা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির উদ্যোগ নিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচনার মুখে সেই উদ্যোগ থেকে সরে আসেন ফিফা সভাপতি। তবু বেশ চাপে আছেন ইনফান্তিনো। এবার সাবেক ফুটবলার সাবেক ফুটবলারদের তোপের মুখে পড়েছেন তিনি। ফিফা প্লেয়ার্স ভয়েস প্যানেলের পক্ষে এক বিবৃতিতে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে জানিয়েছেন, ফিফার শীর্ষ পদে পরিবর্তন চাইছেন তারা।
সিলভেস্ত্রে তার এক্স অ্যাকাউন্টে ইনফান্তিনোকে নিয়ে করা প্লেয়ার্স ভয়েস প্যানেলের এক পোস্ট শেয়ার করে, ‘যথেষ্ট হয়েছে।’ একই বার্তা শেয়ার করেছেন আরও অনেক সাবেক ফুটবলার। তাদের মধ্যে আছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এমানুয়েল পেতিত।
প্লেয়ার্স ভয়েস প্যানেলের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তদের মতোই ঠিক একই উদ্বেগ খেলোয়াড়দের মধ্যেও বিরাজ করছে। তাদের মতো আমরাও দেখেছি ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় খেলাটি তার মূল মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।’
আরও বলা হয়, ‘দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, ফিফার বড় সিদ্ধান্তগুলো খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ না করেই নেওয়া হচ্ছে বা বিবেচনা করা হচ্ছে। এমনকি খেলাটিকে যারা বাঁচিয়ে রেখেছে, সেই ভক্তদেরও তোয়াক্কা করা হয় না। তাই ফিফার শীর্ষ পদে পরিবর্তন অপরিহার্য।’
বিবৃতির শেষ অংশে বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে চুপ থাকা অসম্ভব। আমরা সব স্টেকহোল্ডারদের এগিয়ে আসার জন্য এবং আমাদের ফুটবলের ভবিষ্যৎকে নতুন করে সাজাতে সাহায্য করার আবেদন করছি।’

ব্রাজিল ম্যাচের জন্য সরকার টাকা খরচ করতে চায় না: ক্রীড়া প্রতিমন্ত্রী