শিরোনাম

বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে নেই কুবারসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে নেই কুবারসি
বিশ্বকাপে সেরা উদীয়মান খেরোয়াড়ের পুরস্কার জেতেন পাউ কুবারসি

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছে তাদের রক্ষণভাগ। তবে দলটির দুই সেন্টার-ব্যাক পাউ কুবারসি ও এমেরিক লাপোর্তার কেউই জায়গা পাননি ফিফার সেরা একাদশ বাছাইয়ের ভোটিং তালিকায়।

বিশ্বকাপ আসরে স্পেন একটি গোল হজম করে শুধু কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। কুবারসির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন। তবু বিশ্বকাপের সেরা একাদশের জন্য ডিফেন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় তার না থাকাটা বিস্ময় জাগানিয়া।

বিশ্বকাপের পর ফিফা সেরা একাদশ বাছাইয়ের জন্য সাধারণ দর্শকদের ভোট দেওয়ার সুযোগ করে দেয়। ফিফার ওয়েবসাইটে ৪-৩-৩, ৪-৪-২ বা ৩-৪-৩ ফরমেশনে দল গঠন করতে পারছেন ভোটাররা।

ডিফেন্ডারদের তালিকায় জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। তালিকায় থাকা অন্য ডিফেন্ডাররা হলেন রানার্সআপ আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গাব্রিয়েল মাগালেস ও ফ্রান্সের উপামেকানো।

গোলকিপার তালিকায় আছেন গোল্ডেন গ্লাভ জয়ী স্পেনের উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, কেপ ভার্দের ভজিনিয়া, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলয় রুম।

মিডফিল্ড ও উইংয়ে আছেন গোল্ডেন বল জয়ী স্পেনের রদ্রি, লামিনে ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহাম, ফ্রান্সের মাইকেল ওলিসে, দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, আর্জেন্টিনার এনজো ফের্নান্দেজ, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মরক্কোর ইসমাইল সাইবারি।

আক্রমণভাগে আছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, মেক্সিকোর হুলিয়ান কিনোনিয়েস, নরওয়ের আর্লিং হলান্ড ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

/টিই/