রিয়ালে যাচ্ছেন ‘কিড মেসি’

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
রিয়ালে যাচ্ছেন ‘কিড মেসি’
জেজে গ্যাব্রিয়েল

১৬ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলকে ডাকা হয় ‘কিড মেসি’ নামে। ইউরোপের ফুটবলে কিশোর প্রতিভা হিসেবে আলোচনায় থাকা এই খেলোয়াড়কে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। এমন তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে থাকা গ্যাব্রিয়েলকে পেতে আগ্রহ দেখিয়েছিল ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। তালিকায় ছিল বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি ও ম্যানচেস্টার সিটি।

গত ৬ অক্টোবর ১৬ বছরে পা দিয়েছেন গ্যাব্রিয়েল। এরপরই প্রথম পেশাদার চুক্তির সুযোগ তৈরি হয় তার সামনে। গত সেপ্টেম্বরে ইউনাইটেড ছাড়ার অনুরোধ জানান এই তরুণ।

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ২৩ গোল করেছিলেন গ্যাব্রিয়েল।

ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট থাকলে ১৬ বছর বয়সী খেলোয়াড়দের জন্য বিশেষ নিয়মে দলবদলের সুযোগ আছে। তবে ফিফার অনুমোদন প্রয়োজন হতে পারে।

/টিই/