এক দশকের সম্পর্ক চুকিয়ে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গার্দিওলা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির ডাগআউটে অবসান ঘটছে এক সোনালী যুগের। দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টেনে চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন সফল স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। রবিবার (২৪ মে) অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে সিটিজেনদের প্রধান কোচ হিসেবে তার শেষ মিশন। শুক্রবার (২২ মে) ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবরটি নিশ্চিত করার পর ইংলিশ ফুটবলের সফলতম এক অধ্যায়ের সমাপ্তি সময়ের ব্যাপার মাত্র।
বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে গার্দিওলা এক আবেগঘন বার্তায় বলেন, ক্লাব ছাড়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই, তবে ভেতর থেকে অনুভব করছেন এটাই চলে যাওয়ার উপযুক্ত সময়। ম্যানচেস্টার সিটির প্রতি ভালোবাসা ও গভীর অনুভূতি আজীবন তার সঙ্গে থাকবে বলেও জানান এ মাস্টারমাইন্ড। ২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে ফুটবলের অন্যতম সেরা পরাশক্তিতে রূপান্তর করেন তিনি। তার অধীনে সিটি জিতেছে ১৭টি বড় শিরোপা, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ ট্রফি। বিশেষ করে ২০১৭-১৮ মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট এবং রেকর্ড ১০৬ গোল করার অনবদ্য কীর্তি গড়েছিল তার দল।
সিটির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২-২৩ মৌসুমে, যখন তারা প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের গৌরব অর্জন করে। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এই কীর্তি গড়েছিল তারা। এরপর টানা চারবার প্রিমিয়ার লিগ জিতে অনন্য ইতিহাসও রচনা করে গার্দিওলার দল। তবে এবারের মৌসুমে আর্সেনালের কাছে শিরোপা হারানোর পরই এই বিদায়ের ঘোষণা এলো। মঙ্গলবার (১৯ মে) বোর্নমাউথের বিপক্ষে ড্র করায় ২২ বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধার করে গানার্সরা।
কোচের দায়িত্ব ছাড়লেও সিটি ফুটবল গ্রুপের বৈশ্বিক দূত হিসেবে ভবিষ্যতেও যুক্ত থাকবেন গার্দিওলা। এদিকে তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনা চলছে সাবেক চেলসি কোচ এনজো মারেস্কাকে নিয়ে, যিনি পূর্বে গার্দিওলার অধীনে সহকারী হিসেবে কাজ করেছেন। সিটিতে আসার আগে বায়ার্ন মিউনিখে টানা তিনটি লিগ শিরোপা এবং তারও আগে বার্সেলোনার হয়ে কোচ ও খেলোয়াড় উভয় ভূমিকাতেই অভাবনীয় সাফল্য পেয়েছিলেন এ কিংবদন্তি মিডফিল্ডার।

হামজাদের নতুন কোচ থমাস ডুলি