বরখাস্তের গুঞ্জনের মধ্যেই দল নিয়ে অনুশীলনে জেরার্ড জোন্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক

একবার শোনা যাচ্ছিল তিনি বরখাস্ত হয়েছেন, আবার খবর আসছিল তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল চলতে থাকা এমন গুঞ্জনের মধ্যেই আজ বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স শিষ্যদের নিয়ে নেমেছেন অনুশীলনে।
সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে জোন্সের ঝামেলার কথা শোনা গেছে। তবে এখন পর্যন্ত তাকে ও সহকারী মিশুকে দল নিয়ে উজবেকিস্তানে পাঠানোর পক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারই অংশ হিসেবে আজ সকালে কমলাপুর স্টেডিয়ামে জেরার্ড জোন্স দলকে অনুশীলন করান। সেই অনুশীলন সেশনে ছিলেন মিশুও। তবে অতচটা সক্রিয় ছিলেন না তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে আগামীকাল রাতে।
যুব ফুটবল দলে ২ বছরের জন্য নিয়োগ পাওয়া জোন্স জুলাই মাসে কাজ শুরু করেন। সামাজিক মাধ্যমে খুব সক্রিয় জোন্স আগস্টের প্রথম সপ্তাহে বেতন ও তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর ঢাকায় এসে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতিতে জড়ান। শোনা যাচ্ছে, তার আচরণ নিয়ে বাফুফেও অসন্তুষ্ট।