দ্বিতীয় দিনে আফগানদের লড়াই, বাংলাদেশের হতাশা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির পর আফগানিস্তানের ২ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে বাংলাদেশি বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন রহমত শাহ ও ইকরাম আলিখিল। তাতে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে স্বাগতিকরা।
টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করেছে আফগানিস্তান। ৮৪ রান করে অপরাজিত আছেন রহমত, সঙ্গে থাকা ইব্রাহিমের সংগ্রহ ২৬ রান। প্রথম ইনিংসে আফগানিস্তান এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে, তাদের হাতে আছে ৬ উইকেট। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৩৪৬ রানে।
দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১৭ রান করা অতলকে ফেরান হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি ভাঙে শহিদুল্লাহকে (২০) এবাদত আউট করলে। তৃতীয় উইকেট জুটিতে স্বস্তিতে লাঞ্চ বিরতিতে যায় আফগানিস্তান।
তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি ভাঙেন এবাদত। লাঞ্চের পর এবাদতের করা প্রথম ওভারের চতুর্থ বলে ৬২ রান করা আবদুল মালিক লিটনের হাতে ক্যাচ দেন। পরের ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজ ফেরান হাসমতউল্লাহ শহিদিকে (০)।
তবে পঞ্চম উইকেটে ৭২ রান তুলে দিন শেষ করেছেন অধিনায়ক রহমত শাহ ও ইকরাম আলিখিল। রহমত ১৮৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৪ রানে অপরাজিত আছেন। আলিখিল ৩ চারে ৯১ বলে ২৬ রানে অপরাজিত।
এবাদত হোসেন নেন ২টি উইকেট।
এর আগে ৩১৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করে নাঈম হাসানের অপরাজিত ৩৫ রানে। ৪ উইকেট নেন মোহাম্মদ সেলিম।

জাতীয় লিগে ২ সেঞ্চুরি, মেহেদীর ৬ উইকেট
বিতর্কের মাঝেই ক্যারিয়ারের ৯৮০তম গোল রোনালদোর