জাতীয় লিগে ২ সেঞ্চুরি, মেহেদীর ৬ উইকেট

জাতীয় লিগে ২ সেঞ্চুরি, মেহেদীর ৬ উইকেট
সিজেডএন স্পোর্টস ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটা শনিবার (১০ অক্টোবর) ছিল বেশ ঘটনাবহুল। এই রাউন্ডেও ব্যাটসম্যানরা দাপট দেখাচ্ছেন। ঢাকার মোহাম্মদ নাঈম আর রংপুরের মিম মোসাদ্দেক সেঞ্চুরি করেছেন, মিরপুরে ৬ উইকেট পেয়েছেন খুলনার মেহেদী হাসান।
মোহাম্মদ নাঈমের সেঞ্চুরি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষেই বড় রানের পথে ঢাকা। সিলেটের বিপক্ষে প্রথম দিনে ৯০ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৩৪৩ রান করে তারা। ওপেনার মোহাম্মদ নাঈম ২১৫ বলে ১৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। সেঞ্চুরির পথে আছেন ৮০ রান করে অপরাজিত থাকা মার্শাল আইয়ুব। ৩২ রানে অপরাজিত অধিনায়ক মাহিদুল ইসলামের সঙ্গে তিনি দ্বিতীয় দিন শুরু করবেন।
খুলনার বিপক্ষে বিপদে রাজশাহী
মিরপুরে ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টাতেই অলআউট হয় রাজশাহী। খুলনার বিপক্ষে তারা অলআউট হয়ে গেছে ১১৯ রানে। ৬ উইকেট নেন মেহেদী হাসান। ব্যাট হাতেও ভালো শুরু পেয়েছে খুলনা। প্রথম দিন শেষে ১ উইকেটে করেছে ১০৮ রান।
বরিশালের ২৮২
আগের ম্যাচে ইনিংস হারের ধাক্কা সামলে দ্বিতীয় রাউন্ডে প্রথম ইনিংসে ২৮২ রান তুলেছে বরিশাল। সাত নম্বরে ব্যাট করতে নামা মঈন খান ১১৩ বলে ৯৭ রান করে বোল্ড হন শেষ ব্যাটসম্যান হিসেবে। কক্সবাজারে চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। ব্যাট করতে চট্টগ্রাম কোনো উইকেট না হারিয়ে ৭২ রান করেছে।

মিম মোসাদ্দেকের সেঞ্চুরি
সিলেটের একাডেমি মাঠে ময়মনসিংহের বিপক্ষে ২৫ রানে প্রথম উইকেট হারায় রংপুর। পরে মিম মোসাদ্দেক ও ইকবাল হোসেন মিলে গড়েন ২০৮ রানের জুটি। ৭৮ রান করে ইকবাল আউট হয়ে গেলেও সেঞ্চুরি পান মিম মোসাদ্দেক। ১৫৭ রান করে আজিজুল হাকিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তিনি। প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৭০ রান করেছে রংপুর।

বিতর্কের মাঝেই ক্যারিয়ারের ৯৮০তম গোল রোনালদোর