শচীনকে পেছনে ফেললেন রোহিত

শচীনকে পেছনে ফেললেন রোহিত
সিজেডএন স্পোর্টস ডেস্ক

২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শনিবার (৩ অক্টোবর) ৯২ রানের ইনিংস খেলার পথে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছান রোহিত।
ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন হিটম্যান। এই মাইলফলকে পৌঁছতে রোহিতের লেগেছে ২০২ ম্যাচ। শচীনের লেগেছিল ২১৪ ম্যাচ।
ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটার হলেন রোহিত।
এই তালিকায় রোহিতের আগে ছিলেন শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া। ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান এখনো ভারতীয় কিংবদন্তি শচীনের।
৩৪০ ইনিংসে তার রান ১৫ হাজার ৩১০। জয়সূর্যের ৩৮৩ ইনিংসে ১২হাজার ৭৪০ রান এবং গেইলের ২৭৪ ইনিংসে ১০ হাজার ১৭৯ রান।
নিউ চন্ডিগড়ে শনিবারের ম্যাচে সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। ৮৭ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন রাহুল। ইনিংসটি খেলার পথে ১০ চার ও দুটি ছয় মারেন তিনি। ভারত তোলে ৭ উইকেটে ৩৫১ রান।