অনুমতি ছাড়া ঘুরতে গিয়ে শাস্তির মুখে ৩ ক্রিকেটার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিদেশে সিরিজ বা টুর্নামেন্ট খেলার ফাঁকে ভ্রমণ করা ক্রিকেটারদের জন্য নতুন নয়। দল বেঁধে বা দু-তিনজন মিলে ভ্রমণ করার জন্য অনুমতি দেয় টিম ম্যানেজমেন্ট। তবে এশিয়ান গেমসে অংশ নিতে গিয়ে টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া আরেক শহরে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
দলের তিন ক্রিকেটার সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন অনুমতি না নিয়ে বেড়াতে গিয়ে ফেঁসে গেছেন। এশিয়ান গেমসের ভেন্যু নাগোয়ার পার্শ্ববর্তী একটি শহরে সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে টিম হোটেলে ফিরে আসেন তারা।
এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ পণ্ড হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে ওঠে লিটন দাসের দল। এরপর সেমিতে পাকিস্তান এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। ফলে ব্রোঞ্জ পদকও জেতা হয়নি লিটন দাসের দলের।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (৩ অক্টোবর) শ্রীলঙ্কার প্রায় দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরেছে পূর্ণশক্তির বাংলাদেশ।
জানা গেছে রিশাদরা ঘুরতে গিয়েছিলেন বৃষ্টিতে অনুশীলন বন্ধ থাকার দিন। তবে সাইফ, হৃদয় ও রিশাদ অনুমতি ছাড়া ভ্রমণ করেছেন। যা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে সাব্যস্ত হয়েছে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্থিক শাস্তি পেতে যাচ্ছেন ৩ ক্রিকেটার।

পাকিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতলো ভারত