বাসা ভাড়া-বিল নিয়ে মারামারি: জাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকায় সাবলেট বাসার ভাড়া ও বিল পরিশোধ নিয়ে বিরোধের জেরে দুই দফায় মারামারির ঘটনায় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন– জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এবং ছাত্রনেতা (কর্মী) রাসেল খন্দকার।
কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে তাঁর পদ থেকে এবং ছাত্রনেতা রাসেল খন্দকারকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় জাবি সংলগ্ন আমবাগান এলাকায় সাবলেট বাসার ভাড়া ও বিল পরিশোধকে কেন্দ্র করে শফিকুল ইসলাম শফিক ও রাসেল খন্দকারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
এরপর একই ঘটনার জের ধরে ওইদিন রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে তাদের অনুসারীদের মধ্যে মারামারি ও হাতাহাতি হয়।
দুই দফায় মারামারির এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শফিকুল ইসলাম শফিক ও রাসেল খন্দকারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরই ধারাবাহিকতায় শফিকুলকে পদ থেকে এবং রাসেলকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশের শীর্ষে জাবি