ব্রোঞ্জ জিততে বাংলাদেশকে করতে হবে ১৬৬ রান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের। তবে লিটন দাসদের সামনে ব্রোঞ্জ জয়ের হাতছানি দিচ্ছে। এজন্য তাদের করতে হবে ১৬৬ রান।
শনিবার (৩ অক্টোবর) সেই লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা। তবে শেষটা তেমন ভালো হয়নি। ফলে নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে চ্যালেঞ্জিং লক্ষ্যের মুখে পড়েছে বাংলাদেশ। ব্রোঞ্জ পেতে ১৬৬ রান করতে হবে লিটন-তাওহিদ হৃদয়দের।
খেলার শুরুতে বাংলাদেশের স্পিন ঘুর্ণিতে ধসের মুখে পড়েছিল শ্রীলঙ্কা। মাহাদী হাসান মিরাজ, আলিস ইসলামদের বলে ২১ রানেই ৪ উইকেট হারায় লঙ্কানরা। এর মধ্যে মেহেদী হাসান নেন ২ উইকেট। আর টি-টোয়েন্টি দিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আলিস নেন এক উইকেট।
আলিসের উইকেট পাওয়া চতুর্থ ওভারে লঙ্কান আরেক ব্যাটার রানআউট হন। পরে আশেন বান্দারাকে আউট করে রিশাদ হোসেন শ্রীলঙ্কার স্কোর দাঁড় করান ৫৪ রানে ৫ উইকেট। তাতে মনে করা হচ্ছিল খুব সহজ লক্ষ্যই পেতে যাচ্ছে বাংলাদেশ।
তবে শেষ ভালো যার সব ভালো তার একটা প্রবাদ আছে। সেটাই যেন দেখিয়ে দিলেন লঙ্কানরা। সাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্নানায়েকে ঝড় তোলেন।
দুজনে মিলে ৬ষ্ঠ উইকেটে ৯৩ রানের বিধ্বংসী জুটি গড়েন। ৭ চার ও ৫ ছক্কায় ৬৫ রান করে আউট হন থারিন্দু। এতে তাদের ৪৬ বলের জুটি যায় ভেঙে।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক আরাচ্চিগে। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।
এই সংগ্রহে আজও সর্বোচ্চ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই ২৫ রান দেন তিনি। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩ রান দিয়ে বলা যায় সেমিফাইনালই হারিয়ে দেন বাঁহাতি এই পেসার। আজ সব মিলিয়ে ৩ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন তিনি। তার মতো দুটি করে উইকেট নেন মাহাদী ও সাইফ হাসান।

২২ বছর পর জিম্বাবুয়েতে ফিরছে ইংল্যান্ড দল