তিন সংকটে ধুঁকছে পাকিস্তান ক্রিকেট: ডি ভিলিয়ার্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক

লিডস ও লর্ডস টেস্টে হেরে সিরিজ হাতছাড়া করার পরপরই বিতর্কিত সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একসঙ্গে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি বরখাস্ত করে দুই কোচকে। পাকিস্তানের সংকটের পেছনে দায়ী বিষয়গুলো চিহ্নিত করেছেন এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে ৪২ বছর বয়সী ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার সবসময়ই মনে হয় টেস্ট ক্রিকেট হলো একজন খেলোয়াড়ের চরিত্রের পরীক্ষা। আর সম্ভবত এই মুহূর্তে পাকিস্তানের সেই জিনিসের অভাব রয়েছে। চার-পাঁচজন খেলোয়াড়ের এমন একটি নেতৃত্ব দরকার যারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে। তার বলবে, “এসো আমরাই এখানে নেতৃত্ব দিয়ে অন্যদের পথ দেখাই। দৃষ্টান্ত স্থাপন করি। তরুণদের দেখিয়ে দিই যে টেস্ট ম্যাচ, ওয়ানডে বা টি-টোয়েন্টি যাই হোক না কেন, ম্যাচ জেতার জন্য আসলে কী প্রয়োজন।” হয়তো সেই জায়গাতেই তাদের ঘাটতি রয়েছে।’
পাকিস্তান দলের অধিনায়কত্বে বাবর আজমকে দীর্ঘ সময় দেখতে চান এই প্রোটিয়া কিংবদন্তি, ‘নিঃসন্দেহে ওপর মহল থেকেও কিছুটা অব্যবস্থাপনা ছিল, দলে অনেক রদবদল ও ঘন ঘন নেতৃত্বের পরিবর্তন হয়েছে। এখন বাবর (আজম) ফিরে এসেছে, আশা করি সে দীর্ঘ সময় খেলার সুযোগ পাবে।’
নিজেদের দুর্বলতা নিয়ে পাকিস্তানের ব্যাটাররা পর্যাপ্ত কাজ করে না বলেও মনে করেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খুব বেশি খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে কঠোর প্রস্তুতি নিতে দেখি না। তারা এখন ইংল্যান্ডে সফর করছে, বিশেষত ব্যাটিং ইউনিট (চেষ্টা) পর্যাপ্ত নয়, কী বলা যায়? সাহস ও লড়াই-কোনোটিই নেই।’
‘শেষ পর্যন্ত আসল ব্যাপার হলো সিদ্ধান্ত নেওয়া। আমার কাছে সবসময়ই মূল বিষয় ছিল- আজকের ম্যাচে আমি কতটা মানসিক দৃঢ়তা বা চরিত্রের জোর দেখাতে পারছি।’ আরও যোগ করেন ডি ভিলিয়ার্স।

অস্ট্রেলিয়ার টেস্ট দলে টিকে গেলেন লাবুশেন