যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে যুব এশিয়া কাপে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপের এবারের আসর, আর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। দুইবারের চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা এবারও নামছে এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে।

টুর্নামেন্টে আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে আরও আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে লড়বে ভারত, নেপাল ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। ৫ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে জুনিয়র টাইগারদের অভিযান। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ খেলায় মালয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

দুই গ্রুপের সেরা দুটি দল জায়গা করে নেবে শেষ চারে। এরপর ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। গত আসরে পাকিস্তানের কাছে হেরে এ সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছিল বাংলাদেশকে।

/এমএকে/