‘বুড়ো একাদশ’ খেলিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। ডারবান টেস্টের একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারের বয়স ৩০ বছর বা তার বেশি। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এমন ঘটনা প্রথম। সবার বয়স ৩০ এর বেশি হওয়ায় তাদের গড় বয়সও বেশি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে বুড়ো একাদশ বলছেন।
ইতিহাসের সাক্ষী হওয়া ক্রিকেটার এবং তাদের বয়স- ট্রাভিস হেড (৩২), নিক ম্যাডিনসন (৩৪), মারনাস লাবুশেন (৩২), স্টিভেন স্মিথ (৩৭), ম্যাট রেনশ (৩০), অ্যালেক্স ক্যারি (৩৫), বিউ ওয়েবস্টার (৩২), প্যাট কামিন্স (৩৩), মিচেল স্টার্ক (৩৬), নাথান লায়ন (৩৮) ও জশ হ্যাজলউড (৩৫)।
প্রায় এক দশক পর টেস্ট দলে ফিরেছেন ম্যাডিনসন। টেস্টিকুলার ক্যান্সারকে হার মানিয়ে মাঠে ফিরেছেন তিনি। তবে বাঁহাতি ব্যাটারের ফেরাটা সুখকর হয়নি। ৩৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজের সুখস্মৃতি অবশ্য ভালো নয় অস্ট্রেলিয়ার। ২০১৮ সালের চার টেস্টের সিরিজটি ৩-১ ব্যবধানে হারে তারা।
ডারবানে প্রথম টেস্ট খেলতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১২৪ রান করেছে অস্ট্রেলিয়া।

ফুলহামের বর্ষসেরা ফুটবলার হলেন ফারহান