ফুলহামের বর্ষসেরা ফুটবলার হলেন ফারহান

ফুলহামের বর্ষসেরা ফুটবলার হলেন ফারহান
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংলিশ ক্লাব ফুলহাম একাডেমির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। স্বীকৃতি হিসেবে পেয়েছেন মর্যাদাপূর্ণ জনি হেইনস ট্রফি।
একাডেমিতে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফারহানকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী ফুটবলার কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। একই সঙ্গে বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নামা ও গোল করার অভিজ্ঞতাকেও নিজের ক্যারিয়ারের গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন।
ফুলহামের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ফারহান বলেন, ‘এই পুরস্কারের জন্য সতীর্থদের ভোটে নির্বাচিত হওয়াটা অসাধারণ। এটা খুবই তৃপ্তির অনুভূতি। দল হিসেবে সতীর্থদের ছাড়া আমি এটা করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে, আমাকে আরও ভালো করতে তাগিদ দেয় এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রাখে। এসবই আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে।’
এদিকে ফারহান ফুলহাম থেকে গত আগস্টে ধারে যোগ দেন ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরে খেলা ক্লাব বোরহাম উডে।
বোরহ্যাম উডের মৌসুমের লক্ষ্যও স্পষ্ট। দলের সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী ফারহান চান লিগ শিরোপা জিততে অবদান রাখতে।
বাংলাদেশের হয়ে প্রথমবার খেলতে নেমেও দারুণ অভিজ্ঞতা হয়েছে ফারহানের। জাতীয় দলের জার্সিতে মাঠে নামাকে নিজের ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করাটাও তার কাছে বিশেষ স্মৃতি হয়ে আছে, ‘দেশের হয়ে খেলতে পারাটা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা ছিল। এটা আমার ও আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। গোল করে অবদান রাখতে পেরে আমি আনন্দিত।’
সামনে বাংলাদেশের মাটিতে পরবর্তী আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলো খেলতে মুখিয়ে আছেন ফারহান আলী ওয়াহিদ।

দুই সেশনে বাংলাদেশের রান ২২৬