জাতীয় দলে ফিরতে সাকিবকে বিসিবির শর্ত

জাতীয় দলে ফিরতে সাকিবকে বিসিবির শর্ত
সিটিজেন স্পোর্টস ডেস্ক

লাল-সবুজের জার্সি পরে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে চান সাকিব আল হাসান। পাকিস্তান সিরিজের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানিয়েছিল, সাকিবের জন্য বাংলাদেশের দরজা খোলা। তবে দেশে ফেরা নিয়ে জটিলতার কারণে সেই সিরিজে তার খেলা হয়নি। এবার নিউজিল্যান্ড সিরিজেও ঝুলে আছে তার ভাগ্য।
শনিবার (১১ এপ্রিল) সাকিবকে নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার একবার কথা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম, সে প্রস্তুত কিনা। কারণ সে এখন যেখানে আছে, সেখানে নিয়মিত ক্রিকেট বা পর্যাপ্ত ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব হলেও নিয়মিত ম্যাচ খেলা হয় না। যদিও সে ক্রিকেটের মধ্যেই আছে। মূলত এসব বিষয় নিয়েই আমাদের আলোচনা হয়েছে।’
দলে ফেরার বিষয়ে একটি শর্তের কথাও জানিয়েছেন হাবিবুল। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে অনেক কিছুর চাহিদা থাকে। তাই প্রস্তুতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাকিব যদি নিজেকে প্রস্তুত মনে করে এবং দীর্ঘ সময় ধরে খেলতে আগ্রহী হয়, তাহলে অবশ্যই আমরা তাকে বিবেচনায় রাখব।’
সর্বশেষ ২০২৪ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর লাল-সবুজের জার্সিতে ফেরা হয়নি সাবেক এই সংসদ সদস্যের। রাজনৈতিক ও আইনগত কারণে জাতীয় দল ফেরা হয়নি তার।
তবে জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগেও অনিয়মিত হয়ে পড়েছেন সাকিব। পিএসএলের এবারের আসরে ডাক পাননি। আইপিএলের দরজা অনেক আগেই বন্ধ। কারণ আইপিএলের নিলামে নাম লেখালেও ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে নিয়ে তেমন আগ্রহী নয়।
এই সময়ের মধ্যে তিনি তুলনামূলক কম জনপ্রিয় লিগে খেলে সময় কাটাচ্ছেন। এমনকি মাইনর লিগেও তাকে দেখা গেছে। সেই সাকিবের সামনে সুযোগ তৈরি হয়েছে আবারও জাতীয় দলে খেলার।