পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে আটক ৭

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যশোরের ঝিকরগাছায় দুর্গাপূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৭ জনকে আটক করেছেন আনসার-ভিডিপি সদস্যরা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নম্বর বারোয়ারি কৃষ্ণনগর পূজামন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ১৫ থেকে ২০ জন কিশোরের মধ্যে মারামারি শুরু হয় এবং তারা মণ্ডপের অভ্যন্তরে ঢুকে পড়লে দর্শনার্থী ও পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নিরাপত্তায় নিয়োজিত আনসার-ভিডিপির সদস্যরা দ্রুত এগিয়ে যান। তারা পরিস্থিতি নিবৃত্ত করেন এবং ৭ জনকে আটক করে থানায় সোপর্দ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। যশোরের এই তাৎক্ষণিক পদক্ষেপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যদের পেশাদারত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

/এসবি/