আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচেই। অবশেষে জয়ের দেখা পেল তারা। দিল্লিতে ‘ডি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তান ৫ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই)। টস হেরে আগে ব্যাট করে ইউএই করে ৯ উইকেটে ১৬০। জবাবে ৪ বল বাকি থাকতে জয় পায় আফগানরা।
আফগানিস্থানের এই জয়ের ফলে সুপার এইটে জায়গা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে সবার উপরে অবস্থান দক্ষিণ আফ্রিরকা। সংযুক্ত আরব আমিরাতের হারের কারণে সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জন করা সম্ভব কেবল নিউজিল্যান্ডের। ফলে নিজেদের শেষ ম্যাচে হারলেও কোনো শঙ্কা থাকছে না প্রোটিয়াদের। টেবিলে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। আর ২ করে পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান আফগানিস্তান ও আরব আমিরাতের। তলানিতে আছে কানাডা।
ইউএই’র হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন সোয়াইব খান। ৪০ রান এসেছে আলিশান শারাফুর ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ১০, সায়েদ হায়দার ১৩ ও হায়দার আলী ১৩ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
রান তাড়া করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। ৩৩ রান করেন ডারউইস রাসুলি। ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। তার ২ চার ও ৩ ছক্কার ইনিংসে দলকে জয় এনে দেন ওমরজাই।