শিরোনাম

মিরাজের অনন্য কীর্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মিরাজের অনন্য কীর্তি
মেহেদী হাসান মিরাজ

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪২৬ রান করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ১৩৮ ওভার। অস্ট্রেলিয়ার মাটিতে গত সাত বছরের বেশি সময়ে কোনো সফরকারী দল এত বেশি সময় ব্যাট করতে পারেনি।

এমন পারফরম্যান্সে যেমন তানজিদ তামিম-শান্তরা জড়িয়ে আছেন, অবদান আছে মেহেদী হাসান মিরাজেরও। মিরাজ যখন ক্রিজে যান, বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩০৬ রান। কিছুক্ষণ পর মুশফিকুর রহিম ফিরলে দলের স্কোর হয় ৬ উইকেটে ৩০৮। শেষ দিকের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়েন মিরাজ।

শেষ পর্যন্ত মিরাজ ১৫৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাত নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড এটি।

অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২১৯ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে মিরাজ। ব্যাট হাতে করেছেন ২ হাজার ২৯৬ রান, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে।

মিরাজের অভিষেকের পর এই সময়ে বিশ্ব ক্রিকেটে টেস্টে ২ হাজারের বেশি রান ও ২০০ বেশি উইকেটের দ্বৈত কীর্তি রয়েছে আর মাত্র একজনের, ভারতের রবীন্দ্র জাদেজার।

/টিই/