আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সমর্থকরা রোপণ করবেন ৪০ হাজার গাছ

নোয়াখালী সংবাদদাতা

ফুটবল বিশ্বকাপ আনন্দ ও উল্লাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা প্রকৃতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন নোয়াখালীর সুবর্ণচরের ফুটবলপ্রেমীরা। ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’ নামক সংগঠনের উদ্যোগে শনিবার (২০ জুন) সুবর্ণচরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে ৫০টি ভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, শজনে, জারুল, কৃষ্ণচূড়া, অর্জুন, আমলকী, ডালিম, বেল ও নিমগাছ।
আর্জেন্টিনার সমর্থকরা জানিয়েছেন, দলটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে ৪০ হাজার গাছ রোপণ করবেন তারা।
এ উপলক্ষে বিকালে সুবর্ণচর উপজেলার গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ। আলোচনায় অংশ নেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ডিরেক্টর মো. নুর নবী। অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল দলের দুই শতাধিক সমর্থকের মধ্যে ১০টি করে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন চন্দ্রকলির পক্ষ থেকে জানানো হয়, কেবল বিশ্বকাপ নয়, তারা যেকোনো সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করে, যেমন বিয়ে, জন্মদিন কিংবা কারও মৃত্যুবার্ষিকীতে স্মারক বৃক্ষরোপণ। এমন কী মোহাম্মদপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া শিশুদের পরিবারকে গত পাঁচ বছরে তারা প্রায় দুই হাজার চারা উপহার দিয়েছে। শুষ্ক মৌসুমে তারা তালিকা তৈরি করে রাখে এবং বর্ষা আসা মাত্রই সেসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চন্দ্রকলির সভাপতি শাখাওয়াত উল্লাহ ঘোষণা দেন, আর্জেন্টিনা যদি এবারের বিশ্বকাপ জেতে, তবে দেশজুড়ে সংগঠনের উদ্যোগে ৪০ হাজার গাছের চারা রোপণ করা হবে।