দক্ষিণ আফ্রিকার রান ১০০ পার

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার রান ১০০ পার
ফিফটি করেছেন অ্যাকারম্যান

বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪০০ রান। জবাবটা ভালোই দিচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত জোহানেসবার্গে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১ উইকেটে ১১৯ রান।

লাঞ্চ বিরতির পর আক্রমণাত্মক ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। তবে স্বাগতিকদের কয়েকবার অস্বস্তিতে ফেলেছেন তাসকিন ও হাসান। তাসকিনের বলে অ্যাকারম্যানের প্যাডে লাগার পর জোরাল আবেদন হয়। পরে রিপ্লেতে দেখা যায়, অল্পের জন্য স্টাম্প মিস করত সেটি। বাংলাদেশ রিভিউ নেয়নি।

পরে হাসানের ওভারের প্রথম দুই বলেই হামজার বিরুদ্ধে দুটি রিভিউ নেয় বাংলাদেশ। প্রথমটির ইম্প্যাক্ট ছিল বাইরে, দ্বিতীয়টি স্টাম্প মিস করতো। দুই বলে দুটি রিভিউ হারায় বাংলাদেশ দল।

এদিকে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি তুলে নিয়েছেন অ্যাকারম্যান। তিনি অপরাজিত আছেন ৬৮ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন জুয়ায়ের হামজা (৩৯*)। দ্বিতীয় উইকেট জুটি এরই মধ্যে শতরান ছাড়িয়েছে।

এর আগে এইডেন মার্করামকে ব্যক্তিগত ৪ রানে আউট করেন হাসান মাহমুদ। তখন দলের রান ছিল ৫।

/টিই/