হৃদয়-লিটনের জুটিতে নতুন রেকর্ড

হৃদয়-লিটনের জুটিতে নতুন রেকর্ড
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের রান দুই শ পার হয় আগেই। হৃদয় ও লিটনের জুটিও এক শ ছাড়ায়। তাতে এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের কোনো জুটি এক শ পেরোলো।
চতুর্থ উইকেটে হৃদয়ের সঙ্গে তানজিদের জুটিতে ৯৯ রান এসেছিল, তারা ২২ বছর আগে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের জুটির রেকর্ড ভেঙেছিলেন। এর দুই ঘণ্টা পরই ভাঙলো হৃদয় ও তানজিদের রেকর্ড।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৩৩ রান।
ষষ্ঠ উইকেটে অবিচ্ছেদ্য ১১২ রানের জুটি লিটন-হৃদয়ের। হৃদয় ৮০ ও লিটন ৫৬ রানে ব্যাট করছেন। ৭১ বলে ক্যারিয়ারের ২২তম টেস্ট ফিফটি পূর্ণ করেন লিটন।
দক্ষিণ আফ্রিকার সফল বোলার কাগিসো রাবাদা। এখন পর্যন্ত ১৫ ওভার বল করে ৪৮ রানে ৫ উইকেট নেন তিনি। অর্থাৎ এখন পর্যন্ত রাবাদাই বাংলাদেশের সব উইকেট তুলে নিয়েছেন।

ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকের রেকর্ড