গালির ভিভিও ভাইরাল, ক্ষমা চাইলেন সাবালেঙ্কা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ডব্লিউটিএ ফাইনালসে ইউক্রেইনের এলিনা সভিতোলিনার বিপক্ষে হারের ম্যাচে আরিনা সাবালেঙ্কার গালিগালাজ করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর ক্ষমা চেয়েছেন সাবালেঙ্কা। তবে প্রতিপক্ষকে অপমান করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেলারুশের এই তারকা।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, সভিতোলিনার কাছে ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারের ম্যাচে সাবালেঙ্কা রাগান্বিত হয়ে অঙ্গভঙ্গি করছেন এবং রুশ ভাষায় গালিগালাজ করছেন।
র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই খেলোয়াড়ের মন্তব্য সভিতোলানা বা সামগ্রিকভাবে ইউক্রেইনের মানুষদের প্রতি অপমান হিসেবে ব্যাখ্যা করেন কয়েকজন ধারাভাষ্যকার।
সাবালেঙ্কা সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমার মন্তব্যটি এলিনার উদ্দেশ্যে ছিল না।’
তার দাবি, কিছু দর্শকের আচরণের কারণে মেজাজ হারিয়ে ফেলেছিলেন তিনি। সাবালেঙ্কা আরও বলেন, ‘দর্শকদের একটি ছোট অংশের আচরণে আমি হতাশ ছিলাম, যারা আমার ভুলগুলোর সময় আক্রমণাত্মকভাবে উল্লাস করছিল। সেই মুহূর্তে আমি আবেগতাড়িত হয়ে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি। তবে আমার হতাশা অন্যভাবে সামলানো উচিত ছিল। যারা এতে কষ্ট পেয়েছেন, তাদের কাছে ক্ষমা আমি চাইছি।’

হৃদয়-লিটনের জুটিতে নতুন রেকর্ড