লিটন দাসের সেঞ্চুরি ‘রাজকন্যা’র জন্য

লিটন দাসের সেঞ্চুরি ‘রাজকন্যা’র জন্য
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন লিটন দাস। সেঞ্চুরি পূর্ণ করতে খুব বেশি সময় নেননি তিনি। দিনের চতুর্থ ওভারেই বাকি ৮ রান করে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন লিটন।
লিটন যে সেঞ্চুরি করার প্রতিজ্ঞা নিয়েই খেলতে নেমেছিলেন, সেটা স্পষ্ট হয়েছে তিন অঙ্ক ছোঁয়ার পর তার উদ্যাপনে। সেঞ্চুরি করেই পকেট থেকে একটি কাগজ বের কেরন লিটন, সেটি গ্যালারি ও ড্রেসিংরুমের উদ্দেশে দেখান।। সেই কাগজে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’
অর্থাৎ, মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করেছেরন লিটন এবং সেই সেঞ্চুরি তিনি উপহার দিয়েছেন মেয়েকেই। ১৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করার পথে ১২টি চার ও একটি ছয় মেরেছেন লিটন।
এই প্রতিবেদন লেখার সময় লিটন অপরাজিত ছিলেন ১১৪ রান করে, তার সঙ্গী হাসান মাহমুদ তখনো রানের খাতা খোলেননি। জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশের রান ছিল ৭ উইকেটে ৩৫৯।