শিরোনাম

শেষ দিনের রোমাঞ্চে সিলেট টেস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেষ দিনের রোমাঞ্চে সিলেট টেস্ট
পাকিস্তানের উইকেট পতনের পর মিরাজ ও লিটনের উদযাপন। ছবি: ক্রিকইনফো

সিলেট টেস্ট জিততে হলে পাকিস্তানকে করতে হবে রেকর্ড ৪৩৭ রান। মঙ্গলবার (১৯ মে) টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান করেছে ৭ উইকেটে ৩১৬ রান। শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় সিলেট টেস্ট।

বুধবার (২০ মে) সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার আরও ১২১ রান। বাংলাদেশের দরকার ৩ উইকেট।

প্রতিপক্ষের ৭ উইকেট পতনের পর জয়ের আশা করতেই পারেন স্বাগতিক দলের সমর্থকরা। তবে ক্রিকেট মানেই অনিশ্চয়তার খেলা। আর বাংলাদেশ দলের জন্য এখনও বড় বাধা হয়ে আছেন মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার ১৩৪ বলে ৭৫ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিয়ে আজ দিন শেষ করেছেন সাজিদ খান। বোলিং অলরাউন্ডার সাজিদ প্রথম ইনিংসে ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের আগের রেকর্ড ছিল ১৮২। পাকিস্তান তা ছাড়িয়ে গেছে। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ফলে পাকিস্তান এই ম্যাচ জিতলে বিশ্বরেকর্ড গড়বে।

চতুর্থ দিনে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলাম। তিনি নিয়েছেন ৪ উইকেট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেছেন শান মাসুদ ও সালমান আগা। এছাড়া ৪৭ রান করেন বাবর আজম।

/টিই/