মোহামেডানকে ট্রফি দিয়ে দিতে বললো বসুন্ধরা কিংস
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৬: ৫২

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মঙ্গলবার (১৯ মে) ফেডারেশন কাপ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মোহামেডান কিংস অ্যারেনায় না খেলার দাবিতে অনড় থাকায় আজ খেলা মাঠে গড়াচ্ছে না। বাফুফে জানিয়েছে, কিংস অ্যারেনাতেই বুধবার (২০ মে) ফাইনালের ভেন্যু নির্ধারিত হয়েছে।
কিংস অ্যারেনায় খেলার ভেন্যু নির্ধারিত হলেও ফুটবলের স্বার্থে মোহামেডান ক্লাব সেটা মেনে নিয়েছে বলে জানা গেছে। তবে মোহামেডান ক্লাব যখন নমনীয় তখন বসুন্ধরা কিংস আবার বেঁকে বসেছে।
সূচি অনুযায়ী মঙ্গলবার ফাইনাল হওয়ার কথা ছিল। সেটি হয়নি। যা বসুন্ধরা কিংসের কাছে ফুটবল পরিপন্থী মনে হয়েছে। তাই বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের ফাইনালের ট্রফি প্রতিপক্ষ দলকে দিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।
বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক আজ সকালে বাফুফেকে এই সংক্রান্ত চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে খুব বেশি সম্মানবোধের জায়গা নেই। তাই আমরা ফাইনালটি বাতিল করার পাশাপাশি চ্যাম্পিয়নের পদক ফাইনালে ওঠা অন্য দলকে দেওয়ার অনুরোধ করছি।’

/টিই/

বিশ্বকাপ শেষ বার্সা তারকার
সালমান-রিজওয়ান জুটিতে এগোচ্ছে পাকিস্তান