ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকের রেকর্ড

ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকের রেকর্ড
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

শফিকুল ইসলামের শর্ট বলে ক্রিজ ছেড়ে পুল করলেন মোসাদ্দেক হোসেন। বল মিড উইকেট দিয়ে গেলো সীমানার বাইরে। তাতে অভিজ্ঞ এই অলরাউন্ডার পৌঁছান ২০৩ রানে। তবে ডাবল সেঞ্চুরি করে কোনো রকম উদযাপন করলেন না, এমনকি ব্যাটও তুললেন না!
অথচ বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন ৩০ বছর বয়সী মোসাদ্দেক হোসেন।
চলতি জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছেন ময়মনসিংহ ডিভিশনে খেলা মোসাদ্দেক। সিলেটের একাডেমি মাঠে রাজশাহী ২২ চার ও ১০টি ছক্কায় ২১৫ বলে তিনি খেলেছেন ২২০ রানের ইনিংস।
ম্যাচের প্রথম দিন আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আবার সেঞ্চুরির দেখা পান মোসাদ্দেক। দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ১৩৭ রানে। নতুন সকালে মাত্র ৫৪ বলে ৬৬ রান করে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিনটি করে ডাবল সেঞ্চুরি আছে ৮ ক্রিকেটারের। তারা হলেন- মুশফিকুর রহিম (তিনটিই টেস্টে), লিটন কুমার দাস, অমিত হাসান, তাইবুর রহমান, তাওহীদ হৃদয়, অলক কাপালি, রনি তালুকদার ও তুষার ইমরান।
চলতি জাতীয় লিগে নিজেদের তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন অমিত ও তাইবুর। তিনটি ডাবল সেঞ্চুরি নিয়ে এতদিন এই আটজনের পাশেই ছিলেন মোসাদ্দেক। তার আগের তিনটি ডাবল সেঞ্চুরিই ছিল ২০১৫ সালে।
ময়মনসিংহ ৯ উইকেটে ৪৪০ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। রাজশাহী দিন শেষে করে ৩ উইকেটে ১৭৮ রান।

নিউজিল্যান্ডে সিরিজ জয় ভারতের