নিউজিল্যান্ডে সিরিজ জয় ভারতের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডে সিরিজ জয় ভারতের
সিরিজের ট্রফি হাতে ভারতের ক্রিকেট দল

মাউন্ড মঙ্গানুইয়ে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ভারত অলআউট হয় ২০৯ রানে। কম রানের পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে আটকে দেয় ভারত। স্বাগতিকদের ২২ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারীরা।

প্রায় ৭ বছর পর কিউইদের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেল ভারত। নিউজিল্যান্ড অলআউট হয় ১৮৭ রানে। ভারতের হয়ে ৩০ রানে ৩ উইকেট নিয়ে জয়ের নায়ক অর্শদীপ সিং। মোহাম্মদ সিরাজ নেন ২ উইকেট।

টস জিতে প্রথমবারের মতো সিরিজে ভারতকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

ভারতের ইনিংসে ৪৬ রান করে করেন অক্ষর প্যাটেল ও ইশান কিষাণ। এছাড়া ২২ রান করেন নামান ধির এবং শ্রেয়াস আইয়ার। দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা (৭) ও বিরাট কোহলি (৫) রান করেন।

জবাব দিতে নেমে ভারতীয় পেসারদের সামলে ভালোই এগোচ্ছিল নিউজিল্যান্ডের দুই ওপেনার। তবে জুটি ভাঙেন সিরাজ। শেইফার্ট আউট হন ব্যক্তিগত ১৪ রানে। আরেক ওপেনার উইল ইয়ং করেন ২২ রান।

নিউজিল্যান্ডের ব্যাটাররা শুরু ভালো পেলোও ইনিংস দীর্ঘ করতে পারেননি। দলীয় ১১৯ রানে হারান ষষ্ঠ উইকেট। শেষ পর্যন্ত ১৮৭ তে অলআউট। নিউজিল্যান্ডের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন ড্যান ফক্সক্রফট।

/টিই/