‘খুব ভালো’ রেটিং পাচ্ছে ম্যাকাইয়ের পিচ

‘খুব ভালো’ রেটিং পাচ্ছে ম্যাকাইয়ের পিচ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিনের চা-বিরতির পরই শেষ হয়েছে। পৌনে দুই দিনে ১২৫ ওভারে পড়েছে ৩০ উইকেট। তবু ম্যাকাইয়ের এই পিচ সর্বোচ্চ মানের রেটিং পেতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার ক্রীড়াবিষয়ক চ্যানেল সেভেন স্পোর্টসের প্রধান ক্রিকেট প্রতিবেদক টম মরিস জানিয়েছেন, ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচকে ‘খুব ভালো’ রেটিং দিতে যাচ্ছেন।
ম্যাচের পিচকে চারভাবে মূল্যায়ন করে আইসিসি- খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক ও খেলার অনুপযোগী। ‘খুব ভালো’ রেটিংয়ের অর্থ হলো ম্যাচের শুরুতে পিচে ভালো বাউন্স থাকবে, সিম মুভমেন্ট থাকবে সীমিত, বাউন্স হবে ধারাবাহিক। অর্থাৎ ব্যাটার-বোলার দুই পক্ষের লড়াইয়ের সুযোগ থাকবে।
ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডের কোনো অভিযোগ নেই। ম্যাচ শেষে হ্যাজলউড বলেন, ‘আমি মনে করি না এই ম্যাচ দুই দিনেই শেষ হওয়ার কথা ছিল। প্রথম দিন সকালে কিছুটা সিম মুভমেন্ট ছিল, যা বেশির ভাগ টেস্টেই দেখা যায়। বলের চকচকে ভাব চলে যাওয়ার পর বোলাররা খুব বেশি সুবিধা পাচ্ছিলো না।’
এর আগে অ্যাশেজ সিরিজে পার্থ টেস্টও দুই দিনে শেষ হয়েছিল এবং সেই পিচ ‘খুব ভালো’ রেটিং পেয়েছিল।

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার আশা ক্যারির