অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে তারা। ব্রিসবেনে স্বাগতিক অজিদের বিপক্ষে পাত্তাই পায়নি টাইগ্রেসরা। বল হাতে লড়াই করার মতো পুঁজি সংগ্রহ করতে না পারায় ১৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। ইনিংসের প্রথম বলেই শূন্য রান করে সাজঘরে ফেরেন ওপেনার ফারজানা হক। শুরুর ধাক্কা সামাল দিতে না দিতেই মাত্র ৪ রান করে আউট হন আরেক ওপেনার শারমিন সুলতানা। শারমিন আক্তার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে ২৪ রান করলেও দ্রুতই টপ অর্ডার ধসে পড়ে। এরপর দলীয় রান বাড়ানোর চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু সঙ্গী হিসেবে শবানা মোস্তারি ১৭ বল খেলে মাত্র ২ রান করে আউট হন।
পরে স্বর্ণা আক্তারকে নিয়ে দলের ইনিংস মেরামতের চেষ্টা করেন জ্যোতি। ব্যক্তিগত ২৯ রানে জ্যোতি ও ২১ রান করে আউট হন স্বর্ণা। লোয়ার অর্ডারে রিতুমনি দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়া রাবেয়া খান ১১, নাহিদা আক্তার ১৯ ও হাবিবা ইসলাম ১ রান করলে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। মেগান স্কুট নেন দুটি উইকেট, আর একটি করে উইকেট পান আরও তিন বোলার।
রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা খুব বড় না হলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি। দলীয় ১৯ রানে ১৮ বলে ১৯ রান করে জর্জিয়া ভোল আউট হলেও দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচ নিজেদের করে নেন স্বাগতিকরা। ঝড়ো ব্যাটিংয়ে ৫৭ বলে ৭৭ রানের চমৎকার ইনিংস খেলেন ওপেনার ফোবে ফিচফিল্ড। এরপর ১২ বলে ১৩ রান করে বেথ মুনি আউট হলে ক্রিজে আসেন এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। শেষ পর্যন্ত পেরি ২৬ রানে ও সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়ার ৭ উইকেটের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে হাবিবা ইসলাম দুটি ও রাবেয়া খান একটি উইকেট নেন।

অস্ট্রেলিয়ার মাটিতেই তাদের চমকে দিতে চায় বাংলাদেশ