জিম্বাবুয়ে ম্যাচের আগে মাঠে বিশেষ রাসায়নিক স্প্রে করেছে ভারত

সিটিজেন স্পোর্টস ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৭৬ রানে হারে দক্ষিণ আফ্রিকার কাছে। ফলে সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ম্যাচটি বাঁচা-মরার লড়াই হয়ে উঠেছে। এ ম্যাচের আগে মাঠে বিশেষ স্প্রে করা হচ্ছে এমন খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
চেন্নাইয়ের মাঠে সন্ধ্যার পর থেকে শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা ছিল আগেই। তাই বিকল্প ব্যবস্থা নিলো আয়োজক ভারত। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আউটফিল্ডে।
এ রাসায়নিকের নাম ‘ডিউ কিয়োর’। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আউটফিল্ড নতুন করে বসানোর সময়ই যুক্তরাষ্ট্র থেকে এই রাসায়নিক আমদানি করে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতে এটি ব্যবহার করা হয়।
গেল মঙ্গলবার ও বুধবার দুপুরে আউটফিল্ডে পানি মিশিয়ে স্প্রে করা হয়েছে ‘ডিউ কিউর’। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরেও স্প্রে করার কথা। যেন ম্যাচ শুরুর সময় পর্যন্ত এর পূর্ণ কার্যকারিতা পাওয়া যায়।
প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রের ভাষ্য, একবার স্প্রে করার পর ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না। ভেজা ভাব তৈরি হলেই তা দ্রুত শোষিত হয় এবং ঘাস শুকনো হয়ে যায়। ফলে শিশির ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে না।
সেমিফাইনাল ও ফাইনালেও ‘ডিউ কিউর’ ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আইপিএল শুরু হলে সব ভেন্যুতে এটি বাধ্যতামূলক করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।