সেঞ্চুরি মিস কাইয়ার, অপেক্ষায় টেইলর

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সেঞ্চুরি মিস কাইয়ার, অপেক্ষায় টেইলর
৯৬ রানে অপরাজিত আছেন ব্রান্ডন টেইলর

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা জাগান ইনোসেন্ট কাইয়া। কিন্তু ৯৬ রানে আউট হন। জিম্বাবুয়ের আরেক ব্যাটার ব্রান্ডন টেইলর অপরাজিত আছেন ৯৬ রানে। তাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শারজায় প্রথম দিন শেষে জিম্বাবুয়ে তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।

একটি ছয় ও ১১ চারে ১৬৭ বল খেলে ৯৬ রানে আউট হন ওপেনার কাইয়া। আরেক ওপেনার বেন কারেন করেন ৪৪ রান। জিম্বাবুয়ের উদ্বোধনী জুটিতে ওঠে ৯৮ রান। দ্বিতীয় উইকেট জুটিতে কাইয়াকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন টেইলর। কাইয়া ফিরলে ১০২ রানের জুটি ভাঙে।

এরপর ব্রায়ান বেনেট (০), ওয়েসলি মাধেভেরে (৩), আনতুম নাকভি (৮) অল্প রানেই ফেরেন। দ্বিতীয় দিনে টেইলের সঙ্গে ব্যাট করতে নামবেন তাফাজওয়া টিগা।

১২ চার ও ১ ছক্কায় ১৬৩ বলে ৯৬ রানে অপরাজিত আছেন টেইলর। সিরিজের প্রথম টেস্টে ১৩১ ও ৮২ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটার।

শুক্রবার (১৩ নভেম্বর) শারজা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮২ ওভার। জিম্বাবুয়ের ৫ উইকেটের ৪টি নিয়েছেন অভিষিক্ত বাঁ-হাতি স্পিনার নাসের খান মারুফখিল। ১ উইকেট নেন জিয়াউর রহমান।

শারজায় সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। সেই টেস্টে দুই ইনিংসেই ৫০০’র বেশি রান করেছিল জিম্বাবুয়ে (৫০৪ ও ৫২৩)।

/টিই/