অভিষিক্ত বিয়ার্ডম্যানের রেকর্ড বোলিংয়ে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমে নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পেলেন মাহলি বিয়ার্ডম্যান। পরে আরও পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে দেড়শর আগে অলআউট করতে রাখলেন বড় অবদান। পার্থে শুক্রবার (১৩ নভেম্বর) প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডকে ১৩১ রানে অলআউট করে ১৫৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় তারা। ৭ ওভার ৪ বল করে এক মেডেনসহ ২৪ রান দিয়ে ৬ উইকেট নেন বিয়ার্ডম্যান। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার হয়ে এটি সেরা বোলিংয়ের রেকর্ড।
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ বোলারও এখন ২১ বছর ৭৪ দিন বয়সি বিয়ার্ডম্যান। ২২ বছর ২ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে আগের রেকর্ডটি ছিল কুপার কনোলির।
টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড পাওয়ার প্লেতে বেন ডাকেট (৯) ও টম ব্যান্টনকে (২৫) হারায়। জো রুটকেও (১৭) বিদায় করেন বিয়ার্ডম্যান।
এক ওভারে জর্ডান কক্স (২) ও স্যাম কারানকে (০) ফেরানো বিয়ার্ডম্যান পরের ওভারে লিয়াম ডসনকে (০) ড্রেসিং রুমে পাঠিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন। পরে জফরা আর্চার (১১) ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন ডানহাতি এই পেসার।
ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান আসে গাস অ্যাটকিনসনের ব্যাট থেকে। ২৫ রান করেন উইল জ্যাকস।
লক্ষ্য তাড়া করতে নেমে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান ট্রাভিস হেড। সেই ধাক্কা সামলে দলকে জয়ের দিকে এগিয়ে নেন মিচেল মার্শ। চারটি করে ছক্কা-চারে ৩০ বলে ৫০ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
কনোলি করেন ২৭ রান। পরে বাকিটা পথ পার করে দেন জশ ইংলিস (২৩*) ও ম্যাট রেনশ (২৬*)।
অ্যাডিলেইডে আগামী রবিবার (১৫ নভেম্বর) হবে দ্বিতীয় ওয়ানডে।

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারলো ভারত