বৃষ্টিতে বন্ধ খেলা, ব্যাট করতে নামবেন বাভুমা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বৃষ্টিতে বন্ধ খেলা, ব্যাট করতে নামবেন বাভুমা
ব্যক্তিগত ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হন টেম্বা বাভুমা

জোহানেসবার্গ টেস্টে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা করে ৭ উইকেটে ৩৮৬ রান। ১৪ রানে পিছিয়ে আছে তারা। তবে লাঞ্চ বিরতির পর শুরু হচ্ছে না খেলা। বৃষ্টি হচ্ছে।

বৃষ্টির কারণে কাভারে ঢেকে দেওয়া হয়েছে উইকেট। মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হতে কিছুটা দেরি হবে। এদিকে সম্প্রচারকরা জানিয়েছেন, বাভুমা আবার ব্যাট করতে নামবেন। ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি। মাংসপেশিতে টান লাগায় মাঠ ছাড়েন।

অবশ্য বাভুমার ইনজুরি বাংলাদেশ দলের জন্য আশির্বাদ হয়ে ওঠে। পঞ্চম উইকেট জুটি ভাঙতে পারছিল না নাজমুল হোসেন শান্তর দল। তবে বাভুমা ইনজুরিতে উঠে যাওয়ার পর নতুন বলে একপ্রান্তে নতুন ব্যাটার পেয়ে স্বাগতিকদের চাপে রাখেন তাসকিন-হাসানরা।

দ্রুত ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ দল। ফলে লিড নেওয়ার আশা দেখছে দল। এখনও ১৪ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। তবে বাভুমা আবার ব্যাট করতে নামলে কাজটা কঠিন হবে বাংলাদেশের জন্য।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয়।

/টিই/