শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় সূর্যবংশী

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মাত্র ১৫ বছর বয়সে শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে এই কিশোর প্রতিভাকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন তিলক ভার্মা।
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ অভিষেকের যে রেকর্ড দীর্ঘদিন ধরে শচীন টেন্ডুলকারের দখলে ছিল, তা ভেঙে দিলেন সূর্যবংশী।
সার্বিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ডও এখন সূর্যবংশীর দখলে, যা আগে ছিল শেফালি বর্মার। ২০১৯ সালের সেপ্টেম্বরে অভিষেকের সময় সূর্যবংশীর চেয়ে তিনি বয়সে কয়েক দিনের বড় ছিলেন।
১৯৮৯ সালের নভেম্বরে করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ১৬ বছর ২০৫ দিন বয়সে অভিষেক হয়েছিল শচীনের, যা তখন ছিল আলোচিত ঘটনা। সুরাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকের সময় শেফালির বয়স ছিল ১৫ বছর ২৩৯ দিন। আর অভিষেকের দিন সূর্যবংশীর বয়স ১৫ বছর ৯৯ দিন।
ভারতের জার্সিতে প্রথম ম্যাচে ১০ বলে ২ ছক্কায় ১৪ রান করে আউট হন সূর্যবংশী। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানে থামে ভারত। জবাবে জ্যাকব বেথেলের অপরাজিত ৭৬ রানে ভর করে ৬ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড।

প্যারাগুয়ের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে ফ্রান্স