শিরোনাম

স্মিথকে ফিরিয়ে জুটি ভাঙলেন শরিফুল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
স্মিথকে ফিরিয়ে জুটি ভাঙলেন শরিফুল
স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরিফুল

চা বিরতির পর উইকেট নিতে পারছিল না বাংলাদেশ। বড় হচ্ছিলো ক্যামেরুন গ্রিন-স্টিভেন স্মিথের জুটি। তবে স্মিথকে ফিরিয়ে সেই জুটি ভাঙলেন শরিফুল ইসলাম।

শরিফুলের বল স্মিথের প্যাডে লাগলে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নেন স্মিথ। রিপ্লেতে দেখা যায়, ইম্প্যাক্ট ও হিটিং দুটোই আম্পায়ারস কল। ৭৪ বলে ৪২ রান করে আউট হন স্মিথ। তার ইনিংসে ছিল ৬টি চার। স্মিথের বিদায়ে ১০৮ বলে ৭৭ রানের জুটি ভাঙে গ্রিনের সঙ্গে।

শরিফুল ইনিংসে এখন পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান এখন ৪ উইকেটে ১২৪। অর্থাৎ লিড ৬০ রান।

এখান থেকে দ্রুত আরও উইকেট তুলে নিতে পারলে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে দ্রুত অলআউট করা যেতে পারে।

/টিই/