শাকিব খানের নতুন নায়িকা কে এই পাকিস্তানি কিনজা হাশমি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শাকিব খানের নতুন নায়িকা কে এই পাকিস্তানি কিনজা হাশমি
শাকিব খানের নতুন নায়িকা পাকিস্তানি কিনজা হাশমি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজের পরিধি দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ, কলকাতা, বলিউড ও হলিউডের পর এবার তার নায়িকা হিসেবে যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। হিমেল আশরাফের পরিচালনায় ও আরশাদ আদনানের প্রযোজনায় শাকিব খানের আসন্ন ‘মহব্বত’ সিনেমায় তার অভিনয়ের খবরটি এখন চলচ্চিত্র পাড়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয়। ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই শাকিবের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। শুরুতে হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা যায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের মতো নামগুলো শোনা গেলেও, শেষ পর্যন্ত সব গুঞ্জন পেরিয়ে চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমি। এমনকি তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও নাকি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদিও নির্মাতা ও প্রযোজক পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

কে এই কিনজা হাশমি?

কিনজা হাশমি
কিনজা হাশমি

কিনজা হাশমি পাকিস্তানের টেলিভিশন অঙ্গনের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি মুখ। ২০১৪ সালে অভিনয় দুনিয়ায় পা রাখার পর থেকে তিনি নিয়মিত ছোটপর্দায় কাজ করে আসছেন। দর্শকমহলে তাঁর পরিচিতি আরও দৃঢ় হয় জনপ্রিয় নাটক ‘ইশক তামাশা’-তে 'রুশনা' চরিত্রে দুর্দান্ত অভিনয় করে।

কিনজা হাশমি
কিনজা হাশমি

এরপর ক্যারিয়ারে একে একে উপহার দিয়েছেন ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ এবং ‘মেরে বান জাও’-এর মতো ব্যবসাসফল ও আলোচিত নাটক। শুধু নাটকেই নয়, ‘রূপোশ’ নামের জনপ্রিয় টেলিছবির পাশাপাশি ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই পাকিস্তানি তারকা।

/এবি/