এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
নিজস্ব প্রতিবেদক

পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এসআরবির নতুন মহাপরিচালক হয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ শাখা-১ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে এই তথ্য। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। আর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে করা হয়েছে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি)।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) পদে থাকা মো. ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ার পর তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের পদবিতে পরিবর্তন