শিরোনাম

আজ দিল্লিতে স্বাগতিক আফগিস্তানের বিপক্ষে খেলবে ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আজ দিল্লিতে স্বাগতিক আফগিস্তানের বিপক্ষে খেলবে ভারত
ট্রফির সামনে আফগানিস্তান ও ভারতের অধিনায়ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দিল্লিতে স্বাগতিক আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রশ্ন হলো দিল্লিতে ম্যাচ অথচ আফগানিস্তান কীভাবে স্বাগতিক! এর কারণ, খেলা ভারতে হলেও এটি আফগানদের হোম সিরিজ। আর নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরেই আফগানিস্তান ভারতের মাঠকে স্বাগতিক হিসেবে ব্যবহার করে আসছে।

এবারই প্রথম ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আফগানিস্তান। এর আগে একবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত ও আফগানিস্তান। ২০২৪ সালের জানুয়ারিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আফগানরা। ঐ সিরিজ আয়োজন করেছিল ভারত।

আফগানিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের সেরা পেসার জসপ্রিত বুমরা। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুর ইনজুরিতে পড়েন বুমরা। এরপর থেকে দলের বাইরে ছিলেন তিনি। এতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করেন তিনি।

আফগানিস্তান সিরিজ দিয়ে আবারও ভারত দলে ফিরেছেন গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাওয়া সঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

এদিকে ভারত সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন আফগান পেসার নাভিন উল হক। ২০২৪ সালের ডিসেম্বরে ডান কাঁধের ইনজুরিতে পড়েন তিনি। কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়ে আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে ইব্রাহিম জাদরানের।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৯বার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। ৮টি জিতেছে টিম ইন্ডিয়া এবং ১টি পরিত্যক্ত হয়।

/টিই/