শিরোনাম

ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, যা বলছে বিসিবি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, যা বলছে বিসিবি
টস করছেন হারমানপ্রীত কৌর, পাশে নিগার সুলতানা জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি– সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত নয় বলে পরিষ্কার করেছেন নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তবে জ্যোতির ওই সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন বলে জানিয়েছেন।

চলমান নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচে নিগার ও ভারতের অধিনায়ক হারমানপ্রীতের মধ্যে হাত মেলানোর ঘটনা না ঘটায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

গত বছর পুরুষদের এশিয়া কাপ থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দলের অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা দেখা যাচ্ছে। এবার নিগারও এমনটা ঘটানোয় বিষয়টি সামনে আসে। তবে বিসিবি জানিয়েছে, এটি নিগারের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।

রফিকুল ইসলাম বাবু ক্রিকবাজকে বলেছেন, অবশ্যই, হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তটি তার নিজের। আমরা বিশ্বাস করি, খেলাধুলা বিশ্বকে একত্রিত করে। শুধু ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই সে যা করেছে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

এদিকে নিগার সুলতানার অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান। এশিয়ান গেমস শেষ হওয়ার পর এসব অভিযোগ এবং দলের পারফরম্যান্স পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এফসি/