টেস্টে ওয়াহকে পেছনে ফেললেন স্মিথ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টেস্টে ওয়াহকে পেছনে ফেললেন স্মিথ
স্টিভেন স্মিথ

বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে আরেকটি রেকর্ড যুক্ত করলেন স্টিভেন স্মিথ। কিংবদন্তি স্টিভ ওয়াহকে পেছনে ফেললেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্মিথ এখন তৃতীয়। তার উপরে কেবল রিকি পন্টিং ও অ্যালান বোর্ডার।

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে দুই ওপেনার নিক ম্যাডিনসন (০) ও ট্র্যাভিস হেড (৯) দ্রুত বিদায় নেন। প্রথম ১১তম ওভারের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর মিডল অর্ডারদের কাঁধে দায়িত্ব পড়ে।

চার নম্বরে ব্যাট করতে নামেন স্মিথ। ১০৯২০ রান ছিল তার নামের পাশে। আর ৮ রান যোগ হতেই ওয়াহকে (১০৯২৭) টপকে যান তিনি। ৩৭ বছর বয়সী ব্যাটারের উপরে আছেন আরও দুই কিংবদন্তি পন্টিং ও বোর্ডার। ১৩৩৭৮ নিয়ে শীর্ষে পন্টিং, বোর্ডার ১১১৭৪ রান নিয়ে দুই নম্বরে।

সেরা টেস্ট রান সংগ্রাহকের তালিকায় স্মিথ ১৩তম স্থানে। ওয়াহকে ফেলে এগিয়ে যাওয়ার দিনে স্মিথ বড় ইনিংস খেলতে পারেননি। ৫৩ বলে ২৫ রান করে থামেন তিনি। মার্কো ইয়ানসেনের বলে মুল্ডারের ক্যাচ হন স্মিথ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৬১ রান।

/টিই/