ইউএইকে হারিয়ে এশিয়া কাপে খেলার সুযোগ পেলো নেপাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এসিসি প্রিমিয়ার কাপ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ৪৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। এই জয়ে ২০২৭ এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে তারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে জায়গা করে নিলো নেপাল। শনিবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৩ রান করে নেপাল। জবাবে ২৬৯ রানে অলআউট হয় আরব আমিরাত।
নেপালের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন ওপেনার আসিফ শেখ। ১০৬ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৪টি ছক্কা মারেন। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় শতক। লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাতের হয়ে রাহুল চোপড়ার অপরাজিত সেঞ্চুরি করলেও তার দল হারে। ৪৯ রানে ৩ উইকেট নিয়ে নেপালের সেরা বোলার করণ কেসি।
২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ১৮ জুন থেকে ৪ জুলাই ঢাকা ও চট্টগ্রামে টুর্নামেন্ট হওয়ার কথা। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে ওয়ানডে ফরম্যাটে। টুর্নামেন্টে অংশ নেবে ছয় দল।
আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি খেলার সুযোগ পেয়েছে। প্রিমিয়ার কাপে চ্যাম্পিয়ন হয়ে ষষ্ঠ ও শেষ দল হিসেবে জায়গা করে নিলো নেপাল।

মেসির রেকর্ড ভাঙলেন মাস্তানতুয়োনো