অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ বিসিবির
সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১: ৫৯

আগামী জুনে অনুষ্ঠেয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে ৬ জুন বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
পরদিন ৭ জুন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামবে সফরকারীরা। একই সময়ে মিরপুরে অনুশীলন করবে স্বাগতিক বাংলাদেশ দলও। এরপর ৯ জুন প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
৫০ ওভারের সিরিজ শেষে কুড়ি ওভারের সংক্ষিপ্ত ফরম্যাটে অংশ নিতে চট্টগ্রামে যাবে দুই দল। সেখানে ১৭ জুন প্রথম ম্যাচ, ১৯ জুন দ্বিতীয় ম্যাচ এবং ২১ জুন সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই দুপুর ২টায় শুরু হবে।

/এমএকে/

আইপিএলে কোহলির অনন্য রেকর্ড